রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কখন পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ জামালপুরে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডোমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর পর্দা নামবে এই আসরের। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।

বরিশালেই হবে ডি থ্রি টি-টোয়েন্টির বেশিরভাগ ম্যাচ। টুর্নামেন্টের মোট ১৯ ম্যাচের ১২টি হবে ওই মাঠে। বাকি সাত ম্যাচ হবে দেশের হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বরিশালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে একমি ও ফরচুন। পরদিন হবে দুইটি ম্যাচ। মিরপুরে বেলা ১১টায় হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। পরে বরিশালে দুপুর ২টা ৪৫ মিনিটে খেলবে একমি ও সিটিজেনস ব্যাংক।

টুর্নামেন্টের লিগ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সব দল। অর্থাৎ প্রথম রাউন্ডে সব দল পাবে পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ। এই রাউন্ডে সব মিলিয়ে ১৫ ম্যাচ শেষ হওয়ার পর সেরা চার দলকে নিয়ে হবে প্লে-অফ।

প্লে-অফ পর্বের চার ম্যাচ হবে বরিশালেই। আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় এলিমিনেটর ও বিকেল ৩টা ৩০ মিনিটে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। পরদিন দুপুর ২টা ৪৫ মিনিটে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ৩১ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এরই মধ্যে অংশগ্রহণকারী ছয় দল লটারির মাধ্যমে নিজেদের আইকন খেলোয়াড় বাছাই করে নিয়েছে। এবার নিলামের মাধ্যমে ২৬ অক্টোবর ২৩ জনের স্কোয়াড সাজাবে তারা। তবে সেখানে টাকা নয়, নিলাম হবে পয়েন্টের হিসেবে। প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকবে নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট।

ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি 

ম্যাচ তারিখ সময় ভেন্যু দল ১ দল ২ পর্ব
০১ ১৫ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি ফরচুন লিগ পর্ব
০২ ১৬ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ওয়ালটন সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
০৩ ১৬ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি সিটিজেনস ব্যাংক লিগ পর্ব
০৪ ১৭ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ওয়ালটন ব্লু স্টার লিগ পর্ব
০৫ ১৭ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন সিটিজেনস ব্যাংক লিগ পর্ব
০৬ ১৯ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল সেভেন রিংস সিমেন্ট ব্লু স্টার লিগ পর্ব
০৭ ২০ ডিসেম্বর দুপুর ২:৪৫ মিরপুর একমি ওয়ালটন লিগ পর্ব
০৮ ২১ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ফরচুন সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
০৯ ২১ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল সিটিজেনস ব্যাংক ব্লু স্টার লিগ পর্ব
১০ ২২ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর একমি সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
১১ ২২ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন ওয়ালটন লিগ পর্ব
১২ ২৪ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর সিটিজেনস ব্যাংক সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
১৩ ২৪ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি ব্লু স্টার লিগ পর্ব
১৪ ২৫ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর সিটিজেনস ব্যাংক ওয়ালটন লিগ পর্ব
১৫ ২৫ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন ব্লু স্টার লিগ পর্ব
১৬ ২৭ ডিসেম্বর সকাল ১১:০০ বরিশাল তৃতীয় দল চতুর্থ দল এলিমিনেটর
১৭ ২৭ ডিসেম্বর বিকেল ৩:৩০ বরিশাল প্রথম দল দ্বিতীয় দল কোয়ালিফায়ার ১
১৮ ২৯ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ম্যাচ ১৭ পরাজিত ম্যাচ ১৬ বিজয়ী কোয়ালিফায়ার ২
১৯ ৩১ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ম্যাচ ১৭ জয়ী ম্যাচ ১৮ জয়ী ফাইনাল


অন্যান্য সংবাদ