শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা পরিস্থিতিতে সরকারি অফিস চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক / ৮১০ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

মহামারি করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধে সরকারি সব অফিসের কাজ ভার্চুয়ালি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার সব সচিবের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এতে বলা হয়, করোনা সংক্রমণের বিস্তার রোধে দেশজুড়ে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এই পরিস্থিতিতে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি— ই-নথি, ই-টেন্ডার, ই-মেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

করোনা সংক্রমণের রাশ টানতে ১ থেকে ১৪ জুলাই সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার।

 

 


অন্যান্য সংবাদ