আওয়ামী লীগের নৈরাজ্য-বোমাবাজি প্রতিহত করতে দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে জনগণ।
সোমবার (১৬ নভেম্বর) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মদদ দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্টরা। শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায়না।
এসময় পতিত স্বৈরাচারীরা দেশে প্রবেশের চেষ্টা করলে ৩৬ জুলাইয়ের মত তাদের আবার দেশ থেকে বিতারিত করা হবে বলেও হুশিঁয়ারি দেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছে তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।