মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 16, 2026
গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। ওখানেই তারা কাজ করতে পারবে। তাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছু নেই এবং জুলাইকে অস্বীকার করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই সামনে।

গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে প্রচার চালানো হয়েছিল, সেটি ছিল রাজনৈতিক ব্লাফ। নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় সেই ইস্যু থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা। এসব কর্মকাণ্ড করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। রাজনৈতিকভাবে ফিরে আসার মতো দলটির কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না।

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব ক্ষতির প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। ব্যাংকিং খাতে লুটপাট, খেলাপি ঋণ, অর্থ পাচার এবং বিদ্যুৎ খাতের অতিরিক্ত দামের চুক্তির কারণে বর্তমান সরকারকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, আমরা এখনো জাতিকে বোঝাতে পারিনি আওয়ামী লীগ বাংলাদেশের কী ক্ষতি করে দিয়ে গেছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎ, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এটা আমরা এখনো বোঝাতে পারিনি।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে দলটি যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো তা অব্যাহত রেখেছে। এটাই তাদের রাজনীতির ধারা।


অন্যান্য সংবাদ