মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 16, 2026
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।

মিয়ানমার ও এ অঞ্চলের শরণার্থীদের জন্য ইইউর ঘোষিত ১ কোটি ৬০ লাখ ইউরোর আঞ্চলিক তহবিলের অংশ হিসেবে বাংলাদেশ এই সহায়তা পাচ্ছে।

চলতি ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইইউর আগে বরাদ্দ করা ২ কোটি ৩০ লাখ ইউরোরও বেশি সহায়তার অতিরিক্ত হিসেবে নতুন এই অর্থ দেওয়া হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং সংকটের টেকসই সমাধানে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।


অন্যান্য সংবাদ