মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 16, 2026
রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে জামায়াত-শিবির দায় এড়ানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করেছে জামায়াত-শিবির। গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোরতা অবলম্বন করতে পারে, কিন্তু এটি করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিল।

এ হতাহতের ঘটনাকে ক্যাশ করতে পারে আওয়ামী লীগসহ অন্যান্য দেশি-বিদেশি অপশক্তি। এ কারণে সরকারকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, ‘আওয়ামী দুর্বৃত্তদের এ অরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সেটির জন্য শুধু বিএনপি ও ছাত্রদল মাঠে থাকলেই হবে না, জামায়াত-শিবির, এনসিপিসহ গণ-অভ্যুত্থানের সব শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।

কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ। ’

সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে ও গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না; বরং এ তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত হবে গোপালগঞ্জের সাধারণ মানুষ।

আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে ব্যাহত হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবনকে স্বাভাবিক রাখতে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। আশা করি গোপালগঞ্জবাসী তাদের নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হবে এবং অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবে, ইনশাআল্লাহ।’


অন্যান্য সংবাদ