রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কখন পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ জামালপুরে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের

ওয়েলসকে রুখে দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : October 24, 2026
ওয়েলসকে রুখে দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। বিশেষ এই আসরে আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে খেলছে।

প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে। বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এক ম্যাচে এক জয় নিয়ে ৩ পয়েন্ট অর্জন করে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ও ওয়েলস। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। আসর শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ