রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, পরে ক্ষোভ প্রকাশ

চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে জয়ের দেখা পাওয়াই যেন ভুলে গিয়েছিল টটেনহাম হটস্পার। সেই অপেক্ষার অবসান হলো এবার। চেলসির ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে লন্ডনের প্রতিদ্বন্দ্বীদের মাঠে জয় তুলে নিয়েছে স্পার্সরা।

শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম। ২০১৮ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে এটি প্রথম জয় স্পার্সদের। মরিসিও পচেত্তিনোর অধীনে সেবার চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

চেলসির হয়ে লিগে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলতে নেমেছিলেন মাইক পেন্ডার্স। এভারটনের বিপক্ষে ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজের চোয়াল ভাঙার চোটের পর সুযোগ পান তিনি।

টটেনহামের কর্নারে জান পল ফন হেকে চাপ দিতে এগিয়ে এলে বল ঘুষি মেরে বিপদমুক্ত করতে গিয়ে সেটি নিজের জালেই পাঠিয়ে দেন পেন্ডার্স। ম্যাচের ৭৭তম মিনিটে ওই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় টটেনহাম।

এর তিন মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কোল পালমার। মাতেউস ফার্নান্দেসকে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি। পরে কনর গ্যালাঘারের ওপর দেরিতে ট্যাকল করে দ্বিতীয়বার কার্ড দেখে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

১০ জনে পরিণত হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউস তেল। মাঝমাঠের কাছ থেকে ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে গিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় জয় পেল টটেনহাম। সোমবার কোভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পেয়েছিল তারা। চেলসিকে হারিয়ে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে উঠে এসেছে দলটি। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে চেলসি।


অন্যান্য সংবাদ