রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, পরে ক্ষোভ প্রকাশ

ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন হুলিয়ান আলভারেজ। এবার গোল করে দলকে জেতানোর পর সেই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। নিজের আচরণকে ভুল বলেও স্বীকার করেছেন তিনি।

শনিবার রাতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে আতলেতিকো। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন আলভারেজ। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর ব্যবধান কমে দাঁড়িয়েছে দুই পয়েন্টে।

ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপের সময় আমি যা বলেছিলাম, সে জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। কথাটা যেভাবে বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।’

সমর্থকদের ক্ষোভের কারণও বুঝতে পারছেন জানিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘সমর্থকদের রাগ হওয়াটা আমি বুঝতে পারি। আমি যদি সমর্থক হতাম, আমারও রাগ হতো। বিশেষ করে আতলেতিকোতে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন করে এসেছেন, সেটা বিবেচনায় নিলে।’

২০২৬ ফিফা বিশ্বকাপের সময় আলভারেজ বলেছিলেন, বার্সেলোনায় খেলার স্বপ্ন পূরণ করতে চান তিনি। তার সেই মন্তব্যের পর দলবদল নিয়ে টানাপোড়েন শুরু হয়, যা প্রাক্‌-মৌসুম থেকে গ্রীষ্মের দলবদলের সময় পর্যন্ত গড়ায়। তবে প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করতে রাজি হয়নি আতলেতিকো।

চলতি মৌসুমে নিজেদের মাঠে খেলতে নেমে নিয়মিতই সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। তবে শনিবার জয়সূচক গোল করার পর গ্যালারির একাংশ দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানায়।

সমর্থকদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে কঠোর পরিশ্রম ও বিনয় ধরে রাখার ওপর জোর দিয়েছেন আলভারেজ, ‘আশা করি, কঠোর পরিশ্রম ও বিনয়ের মাধ্যমে এই পরিস্থিতি বদলে দিতে পারব। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আমি ভালো অনুভব করছি শারীরিকভাবে এবং বল পায়েও। আমি দলকে সাহায্য করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।’

আলভারেজের ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের এমন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘ক্ষমা চাওয়া সহজ নয়। ওর জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন ওর মনটা অনেকটাই হালকা লাগবে।’

আলভারেজের গুরুত্ব তুলে ধরে সিমিওনে আরও বলেন, ‘আমাদের ওকে দরকার। সমর্থকেরা ক্লাবকে যে উচ্চতায় দেখতে চান, সেখানে পৌঁছাতে হলে আমাদের দুর্দান্ত একজন হুলিয়ান আলভারেসকে প্রয়োজন।’

দেপোর্তিভোর বিপক্ষে জয়ে জয়টি ছিল আতলেতিকোর অষ্টম জয়। ১০ ম্যাচে লিগে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।


অন্যান্য সংবাদ