রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, পরে ক্ষোভ প্রকাশ

স্পেন থেকে ফেরার পরদিনই মাঠে, মায়ামিতে বিবর্ণ দিন মেসির

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
স্পেন থেকে ফেরার পরদিনই মাঠে, মায়ামিতে বিবর্ণ দিন মেসির

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্পেনের রাজপরিবার থেকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ জিতেছেন লিওনেল মেসি। সেটি নিতে ৪৮ ঘণ্টার জন্য এই আর্জেন্টাইন মহাতারকা স্পেনের ওভিয়েদোয় গিয়েছিলেন। তবে পুরস্কার নেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির জার্সি গায়ে নামতে হলো তাকে।

মেসি অবশ্য নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বিরতির পর ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন। এর আগে প্রথমার্ধের সপ্তম মিনিটেই ইন্টার মায়ামি ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরেক গোল করে রেড বুলসের জয় নিশ্চিত করেন এমিল ফোর্সবার্গ।

৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। যদিও পরে দলের পক্ষে ফল আনার মতো কার্যকর কিছু করতে পারেননি মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরের সর্বোচ্চ এই গোলদাতা। ২৫ গোল নিয়ে আগে থেকে তিনি শীর্ষে ছিলেন, এ ছাড়া যৌথভাবে সর্বোচ্চ ১৫ অ্যাসিস্টও আছে মায়ামি অধিনায়কের নামে।

রেড বুলসের বিপক্ষে আগের চারটি লড়াইয়ে ইন্টার মায়ামির তিন জয় ও এক ম্যাচে ড্র করেছিল। এবারের দেখায় তিক্ত স্বাদ পেল কিলি গঞ্জালেসের দল। এর আগের ম্যাচগুলোতে তারা প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়ে হজম করে ৬টি। এ ছাড়া চলতি মাসে মায়ামি গত তিনটি ম্যাচে জয়ের পথে ৯ গোল করেছিল, এদিন ছিল গোলশূন্য।


অন্যান্য সংবাদ