রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কখন পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ জামালপুরে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনোর ইনফান্তিনোর পক্ষে এশিয়ার সমর্থন

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : October 24, 2026
ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনোর ইনফান্তিনোর পক্ষে এশিয়ার সমর্থন

ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেলো জিয়ান্নি ইনফান্তিনো। নানান বিতর্কিত ঘটনার জেরে মাত্র দুই মাস আগেও যারা তাঁর কঠোর সমালোচনা করেছিলেন, তারাই এবার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোকে পূর্ণ সমর্থনের। জাপানের টোকিওতে অনুষ্ঠিত কনফেডারেশনের কংগ্রেসে তাকে সমর্থনের কথা জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান সেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে উপস্থিত হতেই মিলেছে এশীয় ফুটবল ব্লকের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির চেয়ারে চতুর্থ মেয়াদে বসার পথটি বেশ সুগম করে টকিও ছেঁড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।

অথচ মাত্র দুই মাস আগেই বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছিলেন এএফসি সভাপতি শেখ সালমান। তবে এবার তিনি সাফ জানিয়ে দিলেন, অতীতের তিক্ততা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগোতে চায় এশীয় ফুটবল পরিবার।

এএফসি সভাপতি শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনার নতুন মেয়াদের জন্য আমাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করছি। অতীতে কিছু বিষয়ে মতপার্থক্য ছিলো ঠিকই, কিন্তু সেগুলোকে আজকের সমর্থনের সঙ্গে মেলানো ঠিক হবে না। জুরিখের বৈঠকে আমাদের মধ্যে স্পষ্ট সমঝোতা হয়েছে। এক এশীয় পরিবার হিসেবে আমরা একতাবদ্ধ হয়ে আপনার পাশে থেকে সামনে এগোতে প্রস্তুত, জিয়ান্নি।’

তবে এএফসি সভাপতির এই একক ঘোষণায় এশিয়ার ৪৭টি দেশের মতামত পুরোপুরি প্রতিফলিত হয়েছে কি না, তা নিয়ে কিছুটা সংশয় আছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সুনেয়াসু মিয়ামোতো জানিয়েছেন, তারা এএফসির সাধারণ লাইনে হাঁটলেও পুরো মহাদেশ সম্পূর্ণ একমত কি না তা নিশ্চিত নয়।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সুনেয়াসু মিয়ামোতো বলেন, ‘এএফসির সব সদস্যের মতামত শতভাগ এক আছে বলে আমার মনে হয় না। তবে ইনফান্তিনো বিতর্কিত প্রকল্পটি প্রত্যাহার করেছেন এবং এর জন্য ক্ষমা চেয়েছেন, যা সবাই ইতিবাচকভাবে নিয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এএফসি প্রধানের পূর্ণ সমর্থনের আগেই ইনফান্তিনোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন আফ্রিকা ফুটবলের প্রধান প্যাট্রিস মোটসেপে।

আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং সবশেষ এশিয়ার সমর্থনের পর কেবল বিশ্ব ফুটবলে ইউরোপীয় সংস্থা উয়েফা একাই ইনফান্তিনোর বিরোধিতায় রয়ে গেছে। প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ সময় ১৮ই নভেম্বর হলেও কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০৩১ সাল পর্যন্ত ইনফান্তিনোর পদে টিকে থাকা এখন কেবলই আনুষ্ঠানিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা।


অন্যান্য সংবাদ