রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কখন পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ জামালপুরে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের

যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যাজক ও অন্যান্য ধর্মীয় নেতার হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তোলা ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের সঙ্গে অন্তত ৮০ কোটি ডলারের সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের কয়েকজনের আইনজীবী পল মোনেস। চুক্তির কিছু বিষয় এখনো চূড়ান্ত না হলেও এটি সম্পন্ন হলে দীর্ঘদিনের আইনি বিরোধের নিষ্পত্তি হতে পারে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিতে গিয়ে প্রতিষ্ঠানটির দেউলিয়া হওয়ার ঝুঁকিও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী মোনেস জানান, সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে আর অল্প কিছু বিষয় বাকি রয়েছে। তাঁর মতে, ভুক্তভোগীদের অনেকের বয়স এখন ৬০, ৭০ এমনকি ৮০ বছরের বেশি। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা এসব মানুষের জন্য সমঝোতাটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে নিপীড়নের মানসিক ক্ষত পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়, এমন মন্তব্যও করেছেন তিনি।

নিউইয়র্কে ক্যাথলিক যাজকদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ২০০৬ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত ষাট, সত্তর ও আশির দশকে সংঘটিত বলে দাবি করা নিপীড়নের ঘটনায় তামাদি আইনের সময়সীমা শিথিল করতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে ২০১৯ সালে অঙ্গরাজ্যটিতে শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য ‘চাইল্ড ভিকটিমস অ্যাক্ট’ পাস হয়। এই আইনের ফলে নির্দিষ্ট বয়সসীমা ও শর্তের মধ্যে ভুক্তভোগীরা পুরোনো যৌন নিপীড়নের অভিযোগেও দেওয়ানি মামলা করার সুযোগ পান। এর পর চার্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের হয়।

২০২৫ সালে নিউইয়র্কের ক্যাথলিক আর্চডায়োসিস ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রায় ৩০ কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নেয় বলে আগের প্রতিবেদনে জানানো হয়েছিল। অর্থ সংগ্রহের পাশাপাশি সম্পদ বিক্রি ও ব্যয় কমানোর মতো পদক্ষেপও নেওয়া হয়। তবে নতুন সমঝোতার অঙ্ক অন্তত ৮০ কোটি ডলারে পৌঁছালে তা আগের পরিকল্পনার তুলনায় অনেক বড় আর্থিক দায় তৈরি করবে। একই ধরনের অভিযোগের জেরে নিউ অরলিন্সের ক্যাথলিক আর্চডায়োসিস দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, নিউইয়র্কের ভুক্তভোগীরা দুটি পদ্ধতির একটিতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পেতে পারেন। প্রথম পদ্ধতিতে প্রত্যেকে ২ লাখ ৫০ হাজার ডলার করে নিতে পারবেন। অন্য পদ্ধতিতে তাঁদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে আবেদন করতে হবে। এরপর একটি নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়ায় প্রত্যেকের জন্য ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করা হবে। তবে চূড়ান্ত চুক্তিতে এই শর্তগুলো কীভাবে কার্যকর হবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।

নিউইয়র্কের আর্চবিশপ রোনাল্ড এ হিকস যাজকদের কাছে পাঠানো এক ই-মেইলে বলেছেন, ভুক্তভোগীদের জন্য কিছুটা নিরাময় ও পুনর্মিলনের সুযোগ তৈরির দ্বারপ্রান্তে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে নিউইয়র্কে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলমান রয়েছে। শিকাগোর আর্চডায়োসিসের বিরুদ্ধে এ মাসে একাধিক মামলা দায়ের হয়েছে। বাল্টিমোরেও ভুক্তভোগীদের সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে।

আইনজীবী মোনেস জানিয়েছেন, তিনি নিউইয়র্কের বাইরেও বাফেলো, সান ডিয়েগো ও সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিসের বিরুদ্ধে দায়ের করা মামলায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তোলা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছেন। নিউইয়র্কের প্রস্তাবিত সমঝোতা চূড়ান্ত হলে তা দীর্ঘদিন ধরে বিচার ও ক্ষতিপূরণের অপেক্ষায় থাকা অনেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের চূড়ান্ত অঙ্ক ও অর্থ প্রদানের শর্তগুলো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস।


অন্যান্য সংবাদ