শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুখ ঢেকে টিভি পর্দায় আফগান নারীরা

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

তালেবানের আদেশ অনুসরণ করে রোববার থেকে আফগানিস্তানের টিভি চ্যানেলের নারী উপস্থাপক এবং সাংবাদিকরা মুখ ঢেকে পর্দার সামনে উপস্থিত হচ্ছেন। এর আগে দেশটির তালেবান সরকার এ নিয়ম জারি করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নিয়মটি কার্যকরের ঘোষণা আসে গত বৃহস্পতিবার। সে সময় হাতে গোনা কয়েকটি গণমাধ্যম আদেশটি কার্যকর করে। কিন্তু রোববার (২২শে মে) আফগানিস্তানের প্রায় সব নারী টিভি উপস্থাপক মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসেন। কারণ তালেবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয় আদেশটি এরই মধ্যে কঠোরভাবে কার্যকর করা শুরু করেছে।

এর আগে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষণা করে যে, নীতিটি চূড়ান্ত ও এ বিষয়ের ওপর কোনো আলোচনা হবে না।

আফগানিস্তানের টোলোনিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বলেন, এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি বাইরের সংস্কৃতি। এর মাধ্যমে আমাদের মুখোশ পরতে বাধ্য করা হচ্ছে। নিয়মটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় সমস্যা তৈরি করতে পারে বলেও জানান তিনি।

নিয়াজি বলেন, এই প্রথমবারের মতো মুখ ঢেকে পর্দায় এলাম। এসময় কিছুতেই স্বস্তি পাওয়া যায় না।

তাছাড়া স্থানীয় একটি টেলিভিশনের কর্মকর্তা জানান, তার অফিসে তালেবানের নির্দেশ এসেছে গত সপ্তাহে। তবে রোববার থেকে নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করছে সরকার।


অন্যান্য সংবাদ