সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

ভুয়া ভুয়া স্লোগানের মাঝেই অশালীন অঙ্গভঙ্গি পরীমনির

বিনোদন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
ভুয়া ভুয়া স্লোগানের মাঝেই অশালীন অঙ্গভঙ্গি পরীমনির

কয়েকদিন ধরেই আলোচনা চলছে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে নিয়ে।ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা কিংবা নানা বিতর্কিত কর্মকাণ্ড-বিভিন্ন ইস্যুতে প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় আসছেন তিনি। আর এবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ আর গালাগালির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা থাকে নিয়ে। দেয়া হইয়েছে ক্ষমা চাওয়ার নোটিশ। আর এর মাঝেই অভিনেত্রী হাজির হন ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে। আর সেখানেই ঘটে বিপত্তি।

পরীমনি মঞ্চে নাচের সময় সবতা ঠিকই চলছি। তবে এ সময় ‘ভুয়া ভুয়া’ দেন অনেকেই। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে এ ঘটনা ঘটে।

অশালীন অঙ্গভঙ্গি এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন অভিনেত্রী। আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন এই অভিনেত্রী।

অন্যদিকে, গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ করেন পরীমনি। পরে ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সরব হয় দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন।


অন্যান্য সংবাদ