সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ২-২ গোলে ড্র হয়েছে ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ। আর তাতেই সবার আগে সাফের ১৫তম আসরে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। গ্রুপ এ থেকে আর কোন দল সেমিফাইনালে যাবে তা ঠিক হয়নি এখনো, সুযোগ আছে ভুটান শ্রীলঙ্কা দুই দলেরই। আর সেমিফাইনালে কোন দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে তা জানা যাবে ১১ নভেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পর।

জাতীয় স্টেডিয়ামে এদিন মাঠের লড়াইয়ে ছিলো না বাংলাদেশ। তবে সাফের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ থাকায় বাংলাদেশের নজর ছিলো ভুটান-শ্রীলঙ্কার এই ম্যাচে। মানচিত্রদেখুন

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কা আধিপত্য দেখালেও ২৩ মিনিটেই চমক দেখায় ভুটান। অধিনায়ক চেঞ্চু গেলশেন ডি বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢুকে পরেন প্রতিপক্ষের -বক্সে। তার বাড়ানো বলে ভুটানকে লিড এনে দেন দাওয়া সিরিং।

কিন্তু সেই আনন্দের রেশ না কাটতেই পরের মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে রকেট সটে ভুটানের জালে বল জড়ান শ্রীলঙ্কার নাম্বার নাইন ওলিভার।

প্রথমার্ধের শেষ দিকে শ্রীলঙ্কা আবারও উৎসবের উপলক্ষ এনে দেন ওলিভার, বক্সের বা প্রান্ত থেকে তার বাড়ানো নিচু বলে মাথা ছুঁয়ে ব্যবধান ২-১ করেন ওয়াসিম রাজেক।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন ভুটান ক্যাপ্টেন।

কিন্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেন নি চেনচু। বক্সের ভেতর থেকে জোরালো সটে পরাস্ত করেন লঙ্কান কিপার সুজন পেরেরাকে। সমতায় ফেরে ভুটান।

ম্যাচের যোগ করা সময়ে সহজ সুযোগ আসে শ্রীলঙ্কার সামনে, সিলভার বাড়ানো বল গোল কিপারকে একা পেয়েও তা কাজে লাগাতে পারেনি রাহুল সুরেশ। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।


অন্যান্য সংবাদ