সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাত কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই কমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম।

সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালীতে অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ফলে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির আশাবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগও কাটছে না। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। তথ্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা


অন্যান্য সংবাদ