সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

জার্মানির ইতিহাসে প্রথমবার নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
জার্মানির ইতিহাসে প্রথমবার নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রোববার (৮ নভেম্বর) ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সালের নির্বাচনে জয়ী হয়ে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ৬১ বছর বয়সী আইগনার।

আইগনার বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জার্মানির কনজারভেটিভ রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়াভিত্তিক হলেও দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।রাজনৈতিক খবর পড়ুন

রাজনীতিতে আসার আগে আইগনার কারিগরি পেশায় কাজ করেছেন। ১৯৯৪ সালে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্ট বুন্ডেসটাগের সদস্য নির্বাচিত হন। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সরকারের সময় ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণ জনগণ সরাসরি ভোট দেন না। দেশটির বিশেষ নির্বাচনী পরিষদ ‘ফেডারেল কনভেনশন’ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। এই পরিষদে বুন্ডেসটাগের সব সদস্যের পাশাপাশি ১৬টি রাজ্যের সমসংখ্যক প্রতিনিধি অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ এই পরিষদে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচিত হবেন।

জার্মানির প্রেসিডেন্ট মূলত রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান। দেশটির সরকার পরিচালনার মূল দায়িত্ব চ্যান্সেলরের হাতে। তবে প্রেসিডেন্ট আইন স্বাক্ষর, মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিক নিয়োগ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখেন। স্টাইনমায়ার ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দুই মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী বছরের মার্চে তাঁর দায়িত্ব শেষ হচ্ছে।

সিএসইউ নেতা মার্কুস সোডার চলতি বছরের এপ্রিলেই আইগনারের নাম পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেছিলেন। পরে ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতারাও তাঁর প্রতি সমর্থন জানান। গ্রিন পার্টির কয়েকজন নেতাও তাঁর প্রার্থিতার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে জানুয়ারির নির্বাচনে আইগনারের পক্ষে শক্তিশালী রাজনৈতিক সমর্থন তৈরি হয়েছে।

নির্বাচিত হলে আইগনার হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আধুনিক জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি হবেন দেশটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়া প্রথম সিএসইউ রাজনীতিক। জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে এই পরিবর্তন দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে। সূত্র: আলজাজিরা, রয়টার্স, এএফপি, ডয়চে ভেলে, জার্মানির এআরডি।


অন্যান্য সংবাদ