শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট এইচএসসির ফলাফলে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার জন এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেলে বেতন রোববার, অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

রোজা’র অভিনেত্রী আর নেই!

বিনোদন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
রোজা'র অভিনেত্রী আর নেই!

ভারত তামিল সিনেমা এক অত্যন্ত প্রিয় মুখকে হারাল। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ভৎসালা রাজাগোপাল। যিনি সিনেমা ও টেলিভিশনের দুনিয়ায় নিজের স্মরণীয় সব পারফরম্যান্সে মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। ভৎসালা ৩০ অক্টোবর, শুক্রবার চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ পল্লবরমে অবস্থিত তাঁর বাসভবনে রাখা হয়েছে। বিভিন্ন পার্শ্বচরিত্রে উষ্ণতা ও হাস্যরস ফুটিয়ে তোলার জন্য পরিচিত এই অভিনেত্রী কয়েক দশক ধরে চলচ্চিত্র শিল্পে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে ছিলেন।

১৯৯২ সালে মণি রত্নমের ব্লকবাস্টার সিনেমা ‘রোজা’য় ৬০ বছর বয়সে তাঁর সিনেমায় ডেবিউ করেছিলেন। এই ছবিতে তিনি ফিমেল লিড মাধুর ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর পথচলা ছিল বেশ ব্যতিক্রমী—জীবনের অনেকটা দেরিতে সিনেমায় পা রাখলেও, পরে বেশ কিছু জনপ্রিয় তামিল কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। রাজাগোপালের প্রয়াণের খবরে শোকাহত তামিল সিনে ইন্ডাস্ট্রি। প্রবীণ অভিনেত্রী তাঁর সাবলীল অভিনয়শৈলীতে চরিত্রকে প্রাণবন্ত করে তোলার সহজাত ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি বহু সিনেমায় ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ করে ঠাকুমার মতো চরিত্রে তাঁর অভিনয় গল্পের মধ্যে এক আন্তরিক আবহ তৈরি করত।

তিরুঅনন্তপুরমে রাজাগোপালের জন্ম ও বেড়ে ওঠা। স্কুলের পড়ার সময় থেকেই নাচ ও নাটকের প্রতি তাঁর আগ্রহ ছিল। ১৯৫৩ সালে বিয়ের পর তিনি চেন্নাইয়ে চলে আসেন এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে ক্লার্স হিসেবে কাজ শুরু করেন। সেই সময়ে ফিল্মমেকার কে. বালাচন্দর একই অফিসে একজন ঊর্ধ্বতন কর্তা ছিলেন। পারফর্মিং আর্টসের প্রতি আগ্রহই তাঁকে কার্টুনিস্ট শ্রীধরন পরিচালিত ‘রসিকা রঙ্গ’ নামক নাট্যদলের সঙ্গে যুক্ত করে। মঞ্চে তাঁর অভিনয় তাঁকে পরিচিতি এনে দেয় এবং এক পর্যায়ে সিনেমার পথ খুলে দেয়। ১৯৯২ সালে মণি রত্নমের হাত ধরে সিনেমায় আসা রাজাগোপালের। দেখতে গেলে তিনি অভিনয়ের প্রথম সুযোগ এমন সময়ে পেলেন যে, যখন অনেক শিল্পীই অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে থাকেন। ওই বয়সেও সিনেমার কেরিয়ার শুরু করেও তিনি পরে অত্যন্ত সমৃদ্ধ এক কেরিয়ার গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনে ৪০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য তামিল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘সাথি লীলাবতী’, ‘রিদম’, ‘উইনার’, ‘পাট্টিয়াল’, ‘ধাম ধুম’ এবং ‘কল্যাণ সামায়াল সাধাম’। এছাড়া তিনি ‘আন্নিয়ান’ ও ‘মোলি’-র মতো জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন।


অন্যান্য সংবাদ