শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট এইচএসসির ফলাফলে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার জন এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেলে বেতন রোববার, অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

পাশাপাশি মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

এদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন। পাশাপাশি কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন।

অন্যদিকে যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। পাশাপাশি দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। এ ছাড়া সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। পাশাপাশি ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন।


অন্যান্য সংবাদ