শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট এইচএসসির ফলাফলে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার জন এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেলে বেতন রোববার, অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন

এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

চলতি বছর আলিম পরীক্ষায় ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছেন। সবমিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারাদেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ৪৬০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৯ হাজার ৩২১ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ৯ সেপ্টেম্বর এ বোর্ডের পরীক্ষা শেষ হয়।


অন্যান্য সংবাদ