শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট এইচএসসির ফলাফলে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার জন এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেলে বেতন রোববার, অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন ফাঁকা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এহছানুল হক মিলন বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছেন মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫ আসন ফাঁকা থাকছে।

অন্যদিকে জিপিএ-৫ অর্জনসহ সামগ্রিক ফলাফল কমার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির শর্ত অনেকেই পূরণ করতে পারবেন না।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলছেন, এক্ষেত্রে শর্ত শিথিল করবে কী না, তা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয় তাদের কতটুকু কোয়ালিটি কম্প্রোমাইজ করে অ্যাডমিশন করাবে এটা তাদের নিজস্ব বিষয়।

তারা সেইভাবে চিন্তাভাবনা করবে। তবে ভর্তি হওয়ার সুযোগ সকলেই পাবে।


অন্যান্য সংবাদ