মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাড়িতে রহস্যময় ঘটনা, আতঙ্কিত শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
বাড়িতে রহস্যময় ঘটনা, আতঙ্কিত শ্রুতি হাসান

দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের বাড়িতে ঘটে এক রহস্যময় ঘটনা। তার মুম্বাইয়ের বাড়িতে রাখা একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নাকি নিজে থেকেই জায়গা বদলাত! এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা পৌঁছায়, শেষ পর্যন্ত আতঙ্কে ম্যানিকুইনটি খুলে ফেলতে বাধ্য হন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কোনো কোনো জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।

সেই বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন শ্রুতি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।

কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শ্রুতির দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। তার কথায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। শ্রুতির দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

একই সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। তার ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ