শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী সপ্তাহে দেওয়া হতে পারে স্কুলশিক্ষার্থীদের টিকা

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : October 27, 2021

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহখানেকের মধ্যে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবসে বুধবার (২৭ অক্টোবর) বৈজ্ঞানিক অধিবেশন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে রেজিস্ট্রেশন চলছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্কুলশিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অনেক সময় গবেষণার বরাদ্দ ফিরে যায়। যারা গবেষণা করেন তারা হয়তো সঠিক নিয়ম-কানুন মেনে আবেদন করেন না। কোথাও একটা সমস্যা আছে। সবাইকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। নইলে যারা ভালো গবেষক আছেন তারা হতাশ হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, সবাই গবেষণার বরাদ্দ বাড়ানোর কথা বলেন। কিন্তু অনেক সময় দেখা যায়, বরাদ্দের টাকার যথাযথ ব্যবহার হয় না। তাই বরাদ্দের টাকাও ফেরত যায়।

এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

 


অন্যান্য সংবাদ