মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪

আন্তর্জাতিক ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।​

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের দাবি, অনুষ্ঠানের শুরু থেকেই হলের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থকরা। একপর্যায়ে অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করা হয়।

জানা যায়, অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পেছনের সড়কে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে সড়কে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মীরা বিদেশের মাটিতেও সহিংসতা চালিয়ে ভিন্নমত দমনের চেষ্টা করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এক সপ্তাহের সফর শেষে আগামী ২১ নভেম্বর নাহিদ ইসলামের দেশে ফেরার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ