অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আপিল বিভাগেও মামলাটির দ্রুত নিস্পত্তির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। এসময় তিনি বলেন, মৃত্যৃদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানার আপিল করার সাংবিধানিক সুযোগ রয়েছে। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি আরও বলেন, যখন দরজা ধাক্কাধাক্কি করা হচ্ছিল, তখন স্বপ্না দরজা খুলে দিলে হয়ত রামিসাকে বাঁচানো যেত।
হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশু রামিসার বাবা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান। তিনি বলেন,রায়ের ব্যাপারে বিস্তারিত জেনে আপিলের বিষযে সিদ্ধান্ত নেব। এর আগে আলোচিত এই মামলার প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেন আদালত।
নৃশংস এই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা হওয়া অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন হাইকোর্ট।শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গত ৭ জুন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
আলোচিত শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যামামলায় প্রধান আসামিসোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গত ৭ জুন এ মামলায় তাকেমৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ে আদালত এমন মন্তব্য করেন। এদিন সকাল সাড়ে ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।