মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ের কাছে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আলবিসেলেস্তেদের। কোস্টারিকার বিপক্ষে কালকের প্রীতি ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। সেই হারের হতাশা পেছনে ফেলে জয়ে ফেরাই এখন লক্ষ্য তাদের।

অক্টোবরে এভারটনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল এমিলিয়ানো মার্তিনেজকে। পরীক্ষায় চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ার পর অস্ত্রোপচারও করাতে হয়েছে আর্জেন্টিনার এই গোলকিপারকে। তার বদলে উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলেছিলেন হেরোনিমো রুলি।

কোস্টারিকা ম্যাচ দিয়ে ফিরছেন মার্তিনেজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তার ফেরার বিষয়টি নিশ্চিত করে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। তবে কিছুটা ঝুঁকি ছিল। হেরোর ওপর আমাদের আস্থা আছে, তাই তাকে বিশ্রাম দিয়েছিলাম। অনুশীলনের ওপর নির্ভর করে চার-পাঁচটি পরিবর্তন আনব।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে ধারণা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। রক্ষণভাগে ডান প্রান্তে গনসালো মন্তিয়েলের জায়গায় আগুস্তিন গিয়াইকে দেখা যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে তারা। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর বদলে দেখা যেতে পারে রোমান ভেগাকে। লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হিসেবে ফাকুন্দো মেদিনাকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে দুই বাঁ পায়ের সেন্টারব্যাক নিয়ে রক্ষণ সাজাতে পারে আর্জেন্টিনা।

মাঝমাঠে একুয়েল পালাসিওসের জায়গায় ম্যাক্সিমো পেরোনের খেলার সম্ভাবনা বেশি। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গায় গিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে দেখা যেতে পারে। বাকি দুই জায়গায় নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের থাকার সম্ভাবনা রয়েছে।

কোস্টারিকাকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আর্জেন্টিনা কোচ। দলটির কোচ গুস্তাভো আলফারোর প্রশংসা করে স্কালোনি বলেন, ‘তাদের ভালো খেলোয়াড় আছে, এমন একজন কোচ আছেন, যিনি দলকে ভালো খেলান। বল পায়ে থাকলে তারা খেলার ধরন বদলে ফেলে। ইকুয়েডরের বিপক্ষে তারা খুব ভালো খেলেছে। প্রতিপক্ষ হিসেবে তারা কঠিন।’

কোস্টারিকার বিপক্ষেও আগের ম্যাচের খেলার ধরন ধরে রাখতে চান আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘আমরা একইভাবে খেলব, খেলার ছক বদলাব না। কিছু বেশি আক্রমণাত্মক খেলোয়াড়কে ব্যবহার করতে পারি, তবে মূল পরিকল্পনা একই থাকবে।’

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: দিবু মার্তিনেজ (গোলকিপার), আগুস্তিন গিয়াই, ফাকুন্দো মেদিনা অথবা লিওনার্দো বালেরদি, লিসান্দ্রো মার্তিনেজ, রোমান ভেগা; এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।


অন্যান্য সংবাদ