মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে লড়তে যাচ্ছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হতে ইউয়েফার সদস্য দেশগুলোর সমর্থন পেয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা।

ইউয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিয়ালোকে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানানো হয়। ইউয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্ব করা সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে তাকে সমর্থন দিয়েছে। দিয়ালোও প্রার্থী হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির অনুমোদন পাওয়ার কথা তার।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে হবে ফিফা সভাপতি নির্বাচন। চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান বর্তমান সভাপতি ইনফান্তিনো। তবে জুলাইয়ে জুলাইয়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের সেই বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেও তার নেতৃত্বের বিষয়ে ইউয়েফার বেশ কয়েকটি সদস্য দেশ উদ্বেগ জানিয়েছে। পরে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো।

গত সেপ্টেম্বরে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করে ফ্রান্স। দিয়ালো তখন বলেছিলেন, ফিফা সভাপতির ওপর রাখা আস্থা নষ্ট হয়েছে। ইউরোপের ফুটবলে আরও কয়েকটি দেশও একই অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

২০২৩ সাল থেকে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন ৬৩ বছর বয়সী দিয়ালো। ২০২৪ সালের ডিসেম্বরে চার বছরের জন্য পুনর্নির্বাচিত হন। ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে তৃতীয় প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

এর আগে নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার কোজো তাশিমা। তবে নির্বাচনে লড়তে হলে তাকে কয়েকটি ফুটবল ফেডারেশনের সমর্থন পেতে হবে। ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে অন্তত পাঁচটি সদস্যসংস্থার মনোনয়ন প্রয়োজন।

ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হিসেবে এর আগে আগে আরও কয়েকজনের নাম আলোচনায় এসেছিল। তাদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড ও টটেনহামের সাবেক ফুটবলার রামন ভেগা এবং ফ্রান্সের সাবেক খেলোয়াড় ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে তাদের কেউই শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না। ওয়েঙ্গার নিজেও সভাপতি পদে লড়ার কথা বিবেচনা করেননি।

২০১৬ সালে সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফা সভাপতি হন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তার চতুর্থ মেয়াদের প্রার্থিতাকে ঘিরে ইউয়েফার একাংশের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে।


অন্যান্য সংবাদ