মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এর ফলে দেশের বিভিন্ন সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ওপর বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ এ সিদ্ধান্ত।

মাহদী আমিন জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। শ্রমবান্ধব নীতিমালা তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করল।

তিনি বলেন, সহিংসতা-নাশকতাই প্রমাণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কেনো দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তারা দেশ এবং বিদেশে নাশকতা করছে। ফ‍্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক‍্য দেশকে এগিয়ে নেবে।

মাহদী আমিন বলেন, অনেক জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, কিন্তু সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে স্থিতিশীলতা বজায় রাখা চেষ্টা করছে।


অন্যান্য সংবাদ