মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী

শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগরা বাইপাস, নাওজোর, বিআরটিসি গেট ও জয়দেবপুর সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের চেষ্টা করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক অসন্তোষের প্রভাবে বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বেশিক্ষণ সড়কে অবস্থান করতে পারেননি তারা।

সকাল ৯টার দিকে ভোগরা বাইপাস ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে নাওজোর, বিআরটিসি গেট ও জয়দেবপুর সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিকদের জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করতে দেখা গেছে। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।


অন্যান্য সংবাদ