মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ২০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।

অন্যদিকে, গাজীপুর জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।

শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।


অন্যান্য সংবাদ