বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের

স্পোর্টস ডেস্ক / ৮ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের

এক ম্যাচে ১৫ গোল! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়েও শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেন অনূর্ধ্ব-১৭ দলের। দোহায় ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে স্প্যানিশ যুবারা। বয়সভিত্তিক বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে তাদের প্রয়োজন ছিল আর মাত্র একটি গোল। খবর গোল ডটকমের।

সোববার (২৩ নভেম্বর) কাতারের অ্যাসপায়ার একাডেমি কমপ্লেক্সের ৪ নম্বর পিচে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে শুরু থেকেই ফিজির ওপর আধিপত্য বিস্তার করে স্পেন। ম্যাচের প্রথমার্ধ থেকে শেষ বাঁশি পর্যন্ত স্প্যানিশ আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে ওশেনিয়া অঞ্চলের দলটি।

স্পেনের হয়ে চারটি গোল করেছেন রাফায়েল ক্রুজ। রবার্তো টমাস ও গিয়ের্মো ট্রুহিয়ানো করেছেন হ্যাটট্রিক। হোর্হে ডমিঙ্গেজ করেছেন দুটি গোল। এ ছাড়া মার্কো কোম্পানি ও ইয়েরেমিয়াহ রামোস একটি করে গোল করেছেন।

এ জয়ের মধ্য দিয়ে বয়সভিত্তিক বৈশ্বিক আসরে নিজেদের আগের জাতীয় রেকর্ডও ভেঙেছে স্পেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২১ আসরে সান মারিনোর বিপক্ষে ১৪-০ গোলে জিতেছিল তারা। এবার ফিজির বিপক্ষে ১৫ গোল করে নিজেদের সেই রেকর্ড ছাড়িয়ে গেল স্প্যানিশ যুবারা।

তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি এখনো স্পেনের হয়নি। ২০২৫ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিউ ক্যালেডোনিয়াকে ১৬-০ গোলে হারিয়ে সেই রেকর্ড গড়েছিল মরক্কো। ফিজির বিপক্ষে আর একটি গোল করতে পারলেই সেই রেকর্ডে ভাগ বসাতে পারত স্পেন।

চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতেছিল স্পেন। দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। আগামী বৃহস্পতিবার গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে স্প্যানিশ যুবারা।

অন্যদিকে টানা দুই হারে ফিজির অবস্থান বেশ নাজুক। তাদের গোল ব্যবধান এখন মাইনাস ২১। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে পরের পর্বে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে চীনকে হারাতেই হবে ফিজিকে।


অন্যান্য সংবাদ