বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 25, 2026
দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।


অন্যান্য সংবাদ