বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

ইয়োরোর লাল কার্ড বাতিল, ভিএআর নিয়ে ক্ষুব্ধ পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 25, 2026
ইয়োরোর লাল কার্ড বাতিল, ভিএআর নিয়ে ক্ষুব্ধ পচেত্তিনো

লিভারপুলের বিপক্ষে লেনি ইয়োরোর লাল কার্ড বাতিল হলেও ক্ষোভ কমছে না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাউরিসিও পচেত্তিনোর। ভিএআর কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তাদের দক্ষতা নিয়েই সংশয় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে লিভারপুলের প্রথম গোলটিও বৈধ ছিল না বলে দাবি করেছেন এই আর্জেন্টাইন কোচ।

রোববার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচের অষ্টম মিনিটে আলেকজান্ডার ইসাককে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইয়োরো। তবে ভুলভাবে বহিষ্কারের অভিযোগে ইউনাইটেডের আপিল সফল হওয়ায় মঙ্গলবার তার এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

বিবৃতিতে এফএ জানায়, ভুলভাবে বহিষ্কারের অভিযোগে করা আপিল সফল হওয়ায় ইয়োরোর এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কেন লাল কার্ড বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পরে প্রকাশ করবে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন।

ইয়োরোর লাল কার্ড নিয়ে ম্যাচের পরই আপত্তি জানিয়েছিলেন ইউনাইটেড কোচ পচেত্তিনো। তার যুক্তি ছিল, ফাউলের সময় বলের নিয়ন্ত্রণে ছিলেন না ইসাক। তাই ইয়োরোকে লাল কার্ড দেখানো উচিত হয়নি। এ বিষয়ে নিজেদের দাবির পক্ষে ইসাকের সর্বোচ্চ গতির তথ্যও এফএর কাছে তুলে ধরেছে ক্লাবটি।

ঘটনার জন্য মাঠের রেফারি স্যাম ব্যারটের প্রতি কিছুটা সহানুভূতি থাকলেও ভিএআর কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ পচেত্তিনো। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারে না। রেফারি ভুল করতে পারেন, সেটা আমরা মেনে নিতে পারি। কিন্তু ভিএআর থাকার পর তারা কী করছিলেন? আমরা কি আবার ম্যাচটি খেলতে পারব? ১১ জন নিয়ে খেলার সুযোগ কি পাব? না।’

প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন পচেত্তিনো। তার ভাষায়, ‘আমাদের হাতে অসাধারণ একটি গাড়ি আছে, কিন্তু সেটি চালানোর মতো দক্ষতাও থাকতে হবে। প্রযুক্তি আছে, আমরা তা মেনে নিয়েছি। কিন্তু তারা আসলে কী করছে?’

লিভারপুলের প্রথম গোল নিয়েও প্রশ্ন তুলেছেন পচেত্তিনো। তার দাবি, ফ্রি-কিক নেওয়ার সময় ব্র্যাডলি বারকোলা ইউনাইটেডের রক্ষণভাগের দেয়ালের খুব কাছে ছিলেন। ফলে ডমিনিক সোবোসলাইয়ের গোলটি বাতিল হওয়া উচিত ছিল।

পচেত্তিনো বলেন, ‘ গোলটি যে বৈধ ছিল না, তা নিয়ে কেউ কথা বলেনি। বারকোলা আমাদের রক্ষণভাগের দেয়াল স্পর্শ করে দাঁড়িয়ে ছিল। গোলটি বাতিল হওয়া উচিত ছিল। আমার খেলোয়াড় ও ক্লাবের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সিদ্ধান্তটি ভুল ছিল, সেটা জানাতেই হবে। কিন্তু এখন তিন পয়েন্ট কোথায়?’

ইয়োরোর লাল কার্ড বাতিলের প্রক্রিয়া নিয়ে প্রিমিয়ার লিগ ও রেফারিদের সংস্থা প্রো রেফের কাছে নিজেদের উদ্বেগ জানানোর পরিকল্পনা করছে ইউনাইটেড।


অন্যান্য সংবাদ