বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

এগিয়ে গিয়েও ড্র আর্সেনালের, শেষ মুহূর্তে বাঁচল সিটি

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 25, 2026
এগিয়ে গিয়েও ড্র আর্সেনালের, শেষ মুহূর্তে বাঁচল সিটি

চ্যাম্পিয়নস লিগে জয়ের দেখা পেল না ইংল্যান্ডের দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে রায়ান শেরকির গোলে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে ডর্টমুন্ডের বিপক্ষে শুরুটা ভালো করেছিল আর্সেনাল। দশম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন ভিক্টর ইয়োকেরেস। তার নেওয়া বাঁকানো শট ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবেলের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। ক্রিস্তোস জোলিস, ননি মাদুয়েকে ও ডেকলান রাইস গোলের চেষ্টা করলেও সফল হননি। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় ডর্টমুন্ড। ৫৫তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে আক্রমণে উঠে ম্যাক্সিমিলিয়ান বায়ারকে পাস দেন জোয়ানে গাদু। তার শটেই সমতায় ফেরে জার্মান ক্লাবটি।

এরপর জোবে বেলিংহ্যামের গোলে এগিয়েও গিয়েছিল ডর্টমুন্ড। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু ছয় গজ বক্সের ভেতর থেকে ইয়োকেরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম ডর্টমুন্ড।

রাতের অপর ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও বিরতির আগে এগিয়ে যেতে পারেনি এনজো মারেস্কার দল। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় নাপোলি।

এরপর বদলি হিসেবে নেমে জেরেমি ডকু আক্রমণে গতি আনেন। তার পাস থেকে সিটির হয়ে প্রথম গোল করেন মরক্কোর তরুণ ফুটবলার আইয়ুব বুয়াদ্দি। তবে ৭৬তম মিনিটে লিওনার্দো স্পিনাজোলার ক্রস থেকে দুর্দান্ত ভলিতে আবারও নাপোলিকে এগিয়ে দেন নোয়া লাং।

শেষ দিকে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় সিটি। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে নিচু শটে জাল খুঁজে নেন শেরকি। তার গোলে হার এড়ায় সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে নাপোলি।


অন্যান্য সংবাদ