মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

নেইমারের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
নেইমারের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

মৌসুমের শেষটা ভালো যাচ্ছে না সান্তোসের। ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। পুরো ম্যাচ খেলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি নেইমার জুনিয়র। তবে মাঠের এই হারের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে সান্তোসে নেইমারের ভবিষ্যৎ। আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে স্বাগতিকেরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে তার শট ফিরিয়ে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন।

এরপর ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়। পরে আবার নেওয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে সান্তোস। নেইমারও সতীর্থদের নিয়ে কয়েকটি আক্রমণ তৈরি করেন। কিন্তু গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনকে পরাস্ত করতে পারেনি স্বাগতিকেরা। উল্টো ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রেমিও।

এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানে আছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইও কঠিন হয়ে উঠেছে ক্লাবটির জন্য। অন্যদিকে জয়ের পর ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।

মাঠের ব্যর্থতার পাশাপাশি এখন নেইমারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে আরও দুটি লিগ ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। ২৯ নভেম্বর ভিটোরিয়া এবং ২ ডিসেম্বর বোটাফোগোর মুখোমুখি হবে দলটি। এরপরই শেষ হবে তার বর্তমান চুক্তির মেয়াদ ঘিরে অপেক্ষার গুরুত্বপূর্ণ সময়।


অন্যান্য সংবাদ