মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রথম হার ঈশ্বরদীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত

এশিয়ান কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রথম হার

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
এশিয়ান কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রথম হার

এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে সাইফ হাসানের দল। তবে এই হারে সেমিফাইনালে ওঠার পথে কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের। আগের দুই ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করেছিল তারা।

দোহায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ সূচনা পায় দল।

ইনিংসের প্রথম ওভারেই দুটি ছক্কা হাঁকিয়ে ১৪ রান তুলে নেন সাইফ। এরপর ইমনও কয়েকটি বাউন্ডারি মেরে রানের গতি ধরে রাখেন। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৫৫ রান।

তবে এই জুটি ভাঙার পরই ছন্দ হারায় বাংলাদেশের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইফতেখার ইফতি। তবে তার প্রতিরোধও বড় সংগ্রহ গড়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৪৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান আসে ইফতেখার ইফতির ব্যাট থেকে। অধিনায়ক সাইফ হাসান করেন ২৮ রান।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা ‘এ’ দল। ২৩ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর বাকি ব্যাটাররা দলের পরিস্থিতি সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান। ৬১ রানে দ্বিতীয় উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লঙ্কানরা।

অধিনায়ক পাভান রত্নায়েকে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল।

এদিকে, টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকং এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে সাইফের দল। ফলে শ্রীলঙ্কার কাছে হারলেও শেষ চারে খেলার সুযোগ নষ্ট হচ্ছে না বাংলাদেশের।


অন্যান্য সংবাদ