সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত

ভারতের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরি ইন্টারন্যাশনালের একটি নমুনা পানিতে অনিরাপদ উপাদান পাওয়ার পর দেশটির সব বোতলজাত পানির ব্র্যান্ডের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিসলেরির আরও নমুনার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের পানির নমুনাও পরীক্ষা করবে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।

এফএসএসএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসলেরির স্থাপনা থেকে সংগৃহীত একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়, যা পানির জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার একটি উপজাত। এই ফলাফলের বিরুদ্ধে বিসলেরি আপিল করলে নমুনাটি একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেখানে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস (পিএএইচ) শনাক্ত হওয়ার পরও নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। এফএসএসএআই জানিয়েছে, ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও মান আইন অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে বিসলেরি কর্তৃপক্ষ পরীক্ষাগারের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে এবং দাবি করেছে যে তাদের পণ্য নিরাপদ। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গোয়া কারখানা থেকে সংগৃহীত ওই নমুনায় প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে সামান্য বেশি ব্রোমেট দেখা গেলেও রেফারেল ল্যাব ও এফএসএসএআই অনুমোদিত একটি স্বাধীন ল্যাবরেটরির পরীক্ষায় ব্রোমেট নির্ধারিত সীমার মধ্যেই ছিল। কোম্পানিটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তারা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করবে।

উল্লেখ্য, ভারতের প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেটজাত পানীয় জলের বাজারে বিসলেরি দেশীয় শীর্ষ ব্র্যান্ড হিসেবে পেপসিকোর অ্যাকোয়াফিনা এবং কোকা-কোলার কিনলির সঙ্গে প্রতিযোগিতা করে। সাম্প্রতিক সময়ে খাদ্য ব্যবসা ও ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি ও আইনি ব্যবস্থা জোরদার করেছে এফএসএসএআই। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)।


অন্যান্য সংবাদ