সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পরিচালিত সামরিক অভিযানের সময় গণহত্যার ঘটনা ঘটেছে বলে রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত ( আইসিজে)। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের ঐতিহাসিক রায়ের সত্যায়িত অনুলিপি দেশটির বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করলেন আদালতের বিচারকরা।

রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ ও প্রতিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে গাম্বিয়া।

আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো উঠে এসেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা দায়ের করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের পক্ষে মামলাটি দায়ের করা হয়।

রোহিঙ্গা গণহত্যার সঙ্গে গাম্বিয়ার সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও গণহত্যা সনদের আওতায় দেশটি এই মামলা করে। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়েরের ঘটনা ছিল নজিরবিহীন।


অন্যান্য সংবাদ