সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৬ জন, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


অন্যান্য সংবাদ