সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ১১ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর

গত কয়েকদিনে তৈরি পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সবাই সজাগ থাকলে এ ধরনের অস্থিরতা থেকে রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন শ্রমমন্ত্রী।

আজ (রোববার, ২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘২য় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের কল্যাণে ৬টি মেডিকেল হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী; শিগগিরই যার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তৈরি পোশাক খাতের চলমান অসন্তোষকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম সংশোধনী আইন ২০২৬ ও শতভাগ শ্রমিকবান্ধব বাজেট দেয়ার পরও রাস্তায় যে অসন্তোষ দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র।’

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ​বাংলাদেশের অগ্রগতির ওপর আস্থা রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় আরও ৩ বছর বাড়িয়েছে জাতিসংঘ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম মানদণ্ড বজায় রাখলে বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।


অন্যান্য সংবাদ