মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মুচলেকা দিয়ে রেহাই পেলেন হিরো আলম

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

সাম্প্রতিককালে হিরো আলম তার অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন আপত্তিকর, মানহানিকর, বিধি বহির্ভূত ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ার করে। এ কারণে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং কার্যক্রম করে থাকে। এই সাইবার পেট্রোলিংয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় বুধবার (২৭ জুলাই) হিরো আলমকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, অর্থ রোজগারের জন্যই মূলত সে বিভিন্ন ভাইরাল ইস্যুকেন্দ্রিক কন্টেন্ট তৈরি করে থাকে। গুণগত মানের চেয়ে সে বেশি ভিউ এবং বেশি উপার্জনের লক্ষ্যে কন্টেন্ট নির্মাণ করে থাকে।

এছাড়াও তার কনটেন্টে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে অশোভনভাবে উপস্থাপন করার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তার জানার ঘাটতি থাকার কারণে এমন হয়েছে।

দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা ও মডেল-অভিনেত্রী নিয়ে অশ্লীল গান (যেমন: পালালো পালালো মুরাদ হাসান, রাতের রানী পিয়াসা, মৌ ও পরীমণি নিয়ে বিভিন্ন গান) কেন তৈরি করেছেন এমন প্রশ্নের জবাবে সে কোন সদুত্তর দিতে পারেনি।

এছাড়াও বিভিন্ন গুণী শিল্পী ও কলা-কুশলীদের গান বিকৃত সুরে গাওয়া বা বাঙালির সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপন করা, জনমনে অসন্তোষ তৈরি হয় এমন কন্টেন্ট তৈরি ও প্রকাশ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসব জিজ্ঞাসাবাদে সে তার ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপ করবে না মর্মে সে মুচলেকা দিয়েছে।

মুচলেকায় উল্লেখিত বিষয়সমূহ হচ্ছে- অভিনয়ের ক্ষেত্রে যেকোনো বিশেষ বাহিনীর পোশাক ব্যবহারের ক্ষেত্রে বিকৃতভাবে উপস্থাপন না করে তা যথাযথ নিয়ম মেনে সে সঠিকভাবে উপস্থাপন করবে; বাঙালি সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপন হয় এমন কোনো কনটেন্ট সে তৈরি ও প্রচার করবে না; ব্যঙ্গাত্মক, মানহানিকর, হেয় প্রতিপন্নমূলক কোনো কনটেন্ট সে তৈরি ও প্রচার করবে না ও এমন কোনো কনটেন্ট সে প্রচার করবে না, যাতে জনমনে অসন্তোষ তৈরি হয়।


অন্যান্য সংবাদ