রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

২ বছরের মধ্যে গুগলের সর্বনিম্ন আয়

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

গুগলের রাজস্ব প্রবৃদ্ধি গত প্রান্তিকে ব্যাপক কমেছে। ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার তীব্র আশঙ্কার মধ্যে ব্যয় সংকোচন করেছেন বিজ্ঞাপনদাতারা। ফলে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠানটির আয় হ্রাস পেয়েছে।

গতকাল (২৬ জুলাই) এ প্রান্তিকের আয় প্রকাশ করেছে গুগলের করপোরেট প্যারেন্ট অ্যালফাবেট। এর বরাত দিয়ে প্রতিবেদন ছেপেছে ওয়াশিংটন পোস্ট।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী চলাকালীন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে পরিচালিত করা টেলওয়াইন্ডগুলো স্থানান্তরিত হওয়ার সবশেষ লক্ষণ গুগলের আয় কমে যাওয়া।

প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় আন্তর্জাতিক শেয়ারবাজারের অন্তর্ভুক্ত প্রযুক্তি জায়ান্ট নাসডাক কম্পোজিট সূচক চলতি বছর এখন পর্যন্ত ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

আলোচিত এপ্রিল-জুন মেয়াদে অ্যালফাবেটের রাজস্ব হয়েছে ৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ের চেয়ে যা প্রায় ১৩ শতাংশ বেশি। তবে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে বেশ কম।

ওই সময় মহামারির কারণে প্রতিষ্ঠানটির আয় কমে। কারণ, বেশিরভাগ ভোক্তা ঘরে বসে থাকায় বিজ্ঞাপনদাতারা পিছু হটেন। সেই থেকে বছরের পর বছর গুগলের প্রবৃদ্ধি কমছে।


অন্যান্য সংবাদ