বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

যুক্তরাজ্যর স্কুলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
যুক্তরাজ্যর স্কুলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ

যুক্তরাজ্যের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুল চলাকালে শুধু ফোন ব্যবহার নয়, পকেট কিংবা ব্যাগেও মোবাইল ফোন রাখা যাবে না। ফোন শিক্ষার্থীদের নাগালের বাইরে রাখতে হবে।

ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। এর ফলে স্কুলগুলোতে প্রচলিত ‘চোখের আড়ালে, শব্দের বাইরে’ নীতির পরিবর্তে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে ফোন ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। খবর বিবিসির।

শিক্ষাসচিব লুসি পাওয়েল বলেছেন, স্কুল হচ্ছে পড়াশোনা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর জন্য নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

নতুন নিয়ম বাস্তবায়নে স্কুলগুলোকে পদ্ধতি বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হবে। দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ, নিরাপদ লকারে রাখা কিংবা বিশেষ তালাবদ্ধ পাউচে সংরক্ষণের মতো ব্যবস্থা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। চাইলে স্কুল প্রাঙ্গণে ফোন আনা পুরোপুরি নিষিদ্ধও করতে পারবে।

ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার ডেম র‌্যাচেল ডি স্যুজা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের প্রতিনিধিরা বলছেন, বিশেষ পাউচ ও নিরাপদ সংরক্ষণব্যবস্থা চালু করতে বাড়তি অর্থ প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি সহায়তা না পেলে অনেক স্কুলের পক্ষে নতুন নির্দেশনা বাস্তবায়ন কঠিন হতে পারে।

উল্লেখ্য, নতুন নির্দেশনাটি শুধু ইংল্যান্ডের জন্য। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নীতি পৃথক।


অন্যান্য সংবাদ