বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এতে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পথে রয়েছে তেলের দর। সরবরাহ বাড়ার প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ শতাংশ কমে ৯১ দশমিক ২২ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ২৬ ডলার। এর আগের দিন বুধবার ব্রেন্টের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধিও বাজারে সরবরাহ বাড়ার অন্যতম কারণ। দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তাদের তেল উৎপাদন আগের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। কয়েক বছরের মধ্যে এটি দেশটির সর্বোচ্চ মাসিক উৎপাদনের অন্যতম। একই সময়ে ইরাকও যুদ্ধকালীন সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড করেছে।

গালফ নিউজ’র প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি এখন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। তবে নিরাপদ নৌপথ নিশ্চিত না করেই বিকল্প ব্যবস্থায় রপ্তানি বাড়িয়েছে দেশগুলো। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে তেল পরিবহন করছে। পাশাপাশি জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের ব্যবস্থাও রফতানি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। যদিও ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুলনামূলক কম থাকলেও কূটনৈতিক অগ্রগতি খুব সামান্য। ইরানের পরমাণু কর্মসূচি, জব্দ করা সম্পদ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো পারমাণবিক উপাদান দেশ থেকে সরানো হবে না। অন্যদিকে, ওয়াশিংটন আলোচনার অন্যতম শর্ত হিসেবে এ উপাদান সরানোর বিষয়টি তুলে ধরেছে।


অন্যান্য সংবাদ