বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে ৯৪টি লটে এই অতিরিক্ত ব্যয় হচ্ছে।

এতে বই ছাপার মোট চুক্তিমূল্য ১৮৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল।

এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের ফর্মা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে।

এজন্য অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা ব্যয় হবে। এসব বই মুদ্রণের জন্য মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। অতিরিক্ত ব্যয় যুক্ত হওয়ার পর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

বর্ধিত ফর্মা মুদ্রণের কাজের জন্য বিভিন্ন মুদ্রণপ্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

ফলে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণেই সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ২৪ কোটি টাকা। তবে কী কারণে বইয়ের ফর্মা বেড়েছে, সে বিষয়ে প্রস্তাবে বিস্তারিত উল্লেখ নেই।


অন্যান্য সংবাদ