বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন রেজায়ি।

তিনি জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেওয়া রাশিয়াকেও তেহরানের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ইরান বারবার ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি পুরোপুরি নাকচ করেনি।

এদিকে নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

মোহেবি জানান, আইআরজিসির মহাকাশ বাহিনী দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকেন্দ্রগুলো ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ নয়, মাটির গভীরে গড়ে তোলা হয়েছে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’। সূত্র: আল-জাজিরা


অন্যান্য সংবাদ