শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

৬৪ জেলায় দেয়া হবে বিনামূল্যে এআই প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
৬৪ জেলায় দেয়া হবে বিনামূল্যে এআই প্রশিক্ষণ

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে।

এ প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে— এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদন অনলাইনে
(http://www.dzaiproject.com/apply)(http://www.dzaiproject.com/apply?utm_source=chatgpt.com) ঠিকানায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


অন্যান্য সংবাদ