শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বিদায় নিচ্ছে কার্তিক, তবে কাটছে না বৃষ্টির দাপট। দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী পাঁচদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এদিনও রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোববার (১৫ নভেম্বর), সোমবার (১৬ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। এ তিন দিনও সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

অন্যদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


অন্যান্য সংবাদ