শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

অনলাইন ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও এখনো কমেনি দাম। রাজধানীর কাঁচাবাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। এ ছাড়া মুলা ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা ও ছোট আকারের বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা আল আমিন। তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে এ সময়ে টমেটো, গাজর ও শসার দাম কিছুটা বেশি রয়েছে।

বাজারগুলোতে পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, জলপাই ৪০ থেকে ৫০ টাকা ও গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে।

এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ২৫ টাকা ও পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। কচুর লতি ৭০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলা প্রতিহালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৫০ টাকা ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের বিক্রেতা ইসরাফিল আলম বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম তুলনামূলক বেশি। মৌসুমের শুরুতে এসব সবজির দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমতে পারে।

আরেক বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, এখন শীতকালীন সবজির মৌসুম শুরু হচ্ছে। তাই দাম কিছুটা বেশি। ডিসেম্বরের দিকে বাজারে সবজির সরবরাহ বাড়লে তখন তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হবে।

এদিকে বাজারগুলোতে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা ও এক ডজন হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দামের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমবেশি হয়েছে। অন্যদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারগুলোতে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বিক্রেতারা জানান, মাছের বাজারে তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২২০ টাকা এবং তেলাপিয়া ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ ২৮০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং ৩৮০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং বায়লা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা।

চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০০ থেকে ৯০০ টাকায়। আর সাগরের পাঙাশের দাম ১ হাজার ২০০ টাকা। ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকা।

মাছ বিক্রেতা আজাদ রশীদ বলেন, চাষের মাছ সব সময় দাম কিছুটা কম থাকে। চাষের মাছ আছে বলেই মানুষ মাছ খেতে পারছে। সামুদ্রিক ও দেশি মাছ খেতে হলে চাষের মাছের দ্বিগুণ, অনেক ক্ষেত্রে তিনগুণ দাম গুনতে হবে।

রায়ের বাজার থেকে এক কেজি পোয়া মাছ কিনেছেন বুলবুল আহমেদ। তিনি জানান, এক কেজি পোয়া মাছ কিনেছেন ৩৫০ টাকা।

অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।


অন্যান্য সংবাদ