শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের

অনলাইন ডেস্ক / ৮ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের

চলমান নাশকতা থামাতে কঠোর অবস্থানে পুলিশ। দ্রুত অপরাধী শনাক্ত ও দেশজুড়ে টহল জোরদারের নির্দেশ পুলিশ প্রধানের। পাশাপাশি গণগ্রেপ্তার ঠেকাতে মাঠপর্যায়ের পুলিশকে বলা হয়েছে সতর্ক থাকতে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নাশকতা ঠেকাতে পুলিশি তৎপরতার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যর।

রাজধানীতে আবারও ককটেল আতঙ্ক। দিন কিংবা রাত, হঠাৎ বিস্ফোরণের শব্দ। কোথাও আবার চলন্ত বাসে আগুন।

মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গত ৮ তারিখ থেকে লাগাতার শুরু হয়েছে নাশকতামূলক কার্যক্রম। এ কদিনেই ঢাকা, চট্টগ্রামসহ ১১টি জেলায় ঘটেছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা। রয়েছে প্রাণহানির খবরও। গোপালগঞ্জে চালানো হয়েছে পুলিশের ওপর হামলা, পুড়িয়ে দেয়া হয় গাড়ি।

পুলিশ সদরের হিসেব বলছে, সবশেষ তিন দিনে ২৭ স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি পরিবহনে আগুনের ঘটনা ঘটেছে। এসময়, গ্রেপ্তার করা হয়েছে ৫৯ জনকে। এরমধ্যে শুধু ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩৩ জনকে।

নাশকতার এই ঘটনাগুলোরোধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। ইতিমধ্যে ৬৪ জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন বাহিনীপ্রধান আলী হোসেন ফকির।

বৈঠকে জড়িতদের দ্রুত শনাক্ত, দেশজুড়ে টহল জোরদার এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানি বন্ধে জোর দেন আইজিপি। এ ছাড়া বিশেষ সতর্কতার অংশ হিসেবে পদ্মার তীরবর্তী মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে।

মাদারীপুরের অকিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের ইন্সট্রাকশন হচ্ছে যে, আমরা এ পুলিশের পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যেমন; এসআরবি রয়েছে। এসআরবি এর সঙ্গেও আমাদের এই সমন্বয়টা যেন থাকে।’

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, ‘পদ্মাসেতু এবং ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-খুলনা মহাসড়ক কেন্দ্রিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা টহল, চেকপোস্ট এবং অন্যান্য গোয়েন্দা নজরদারীসহ এখানে যেন কোনো রকম প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি না করতে পারে, জোরদার পদক্ষেপ গ্রহণ করেছি, আইজিপি স্যারের নির্দেশ মোতাবেক।’

চলমান সহিংসতায় তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান পুলিশ সদর দপ্তরের এই মুখপাত্র। বলেন, অপতৎপরতা রোধে বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি সীমান্তবর্তী জেলায় বিজিবিকে কাজে লাগানোর কথাও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, ‘আমরা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রত্যেকটি ইউনিটে আইজিপি স্যার কর্তৃক নির্দেশনা দেয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পাশাপাশি আমাদের তথ্য সংগ্রহ এবং তথ্য সংগ্রহের আলোকে রিস্ক এসেসমেন্ট আমরা করছি, সেই রিস্ক এসেসমেন্ট করে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেয়া হচ্ছে।’

মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানোর ওপর জোর দিচ্ছেন অপরাধ বিশ্লেষকেরা। নাশকতা ঠেকাতে পুলিশি তৎপরতার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যের।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘সমাজ, রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে কোনো পরিস্থিতি বা ঘটনা যখন সৃষ্টি হবে, তখন রাজনৈতিক দল বা শক্তিগুলো যাতে ঐক্যবদ্ধভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারে রাজনৈতিকভাবে। এই ইচ্ছা ধারণ করা এবং সেটি বাস্তবায়ন করা পুলিশের কাজ হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগ যখন সে সমানভাবে সকলের ক্ষেত্রে আইনি কাঠামোর মধ্যে দিয়ে প্রয়োগ করতে পারবে, তখনই তার মনোবলটা বাড়বে।’

পেশাগত দায়িত্ব পালনে সমন্বয়ের ওপরও জোর দেয়ার তাগিদ দেন এই বিশ্লেষক।


অন্যান্য সংবাদ